ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
গত মার্চ থেকে এখন পর্যন্ত লেবানে চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৯ জনে। একই সময়ে আহত হয়েছেন আরো ৯ হাজার ১১২ জন।আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন এলাকায় ইসরাইলের ধারাবাহিক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকায় দেশটিতে মানবিক সংকট আরো গভীর হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি ।
সূত্র: আল জাজিরা
ধ্রুব/টিএম