Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণী সন্তান প্রসবের পর থানায় মামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:০০ পিএম
ঝিকরগাছায় প্রতিবন্ধী তরুণী সন্তান প্রসবের পর থানায় মামলা

২১ বছরের এক প্রতিবন্ধী তরুণীর পুত্র সন্তান ছবি: ধ্রুব নিউজ

 

যশোরের ঝিকরগাছা উপজেলার এক পল্লীতে ২১ বছরের এক প্রতিবন্ধী তরুণীর পুত্র সন্তান জন্ম দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ধর্ষণ করার ফলে এই সন্তানের জন্ম হয়েছে দাবি করে স্থানীয় এক কবিরাজের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার ১২ মে এই মামলা হয় ঝিকরগাছা থানায়। ওই কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা হয়েছে বলে থানা সূত্র জানায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ১৮ মার্চ নাভারন পল্লী ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছেন তরুণী। তবে বহুমাত্রিক প্রতিবন্ধী হওয়ায় তিনি শিশুটিকে কোলে নিতে পারেন না। এমনকি সন্তানকে দুধ খাওয়াতেও অন্যের সহায়তা নিতে হয় বলে জানান পরিবারের সদস্যরা।

তরুণীর মা তিনি জানান, মেয়েটি মানসিকভাবে অসুস্থ হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত এবং ঠিকভাবে কথাও বলতে পারত না। গত বছরের অক্টোবর মাসে মেয়ের শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে চিকিৎসকের কাছে নেয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে ৪মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায়, প্রতিবেশী ওই কবিরাজ পান খাওয়ানো ও টাকার লোভ দেখিয়ে তাকে নিজের কবিরাজির ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। প্রতিবন্ধী হওয়ায় সে কাউকে বিষয়টি জানাতে পারেনি।

তরুণীর মা আরও বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় কোনো সমাধান হয়নি। বরং তাদের পক্ষ থেকে টাকা দিয়ে গর্ভপাত করানোর প্রস্তাব দেওয়া হয়।

তিনি জানান, গত ১৯ মার্চ প্রসব বেদনা উঠলে নাভারন পল্লী ক্লিনিকে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সন্তান জন্মের পর সমাজের বিভিন্ন ব্যক্তির কাছে মেয়ের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হলেও কেউ পাশে দাঁড়ায়নি। পরে বাধ্য হয়ে থানায় মামলা দায়ের করা হয়।

অভিযোগ অস্বীকার করে কবিরাজের স্ত্রী ডিএনএ পরীক্ষার দাবি জানান। তিনি বলেন ডিএনএ পরীক্ষার মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি মো. শাহ জালাল আলম বলেন, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তবে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। দ্রুতই তাকে গ্রেফতার করা সম্ভব হবে।

 

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)