Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অ্যাডভোকেট কেসমত আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোক সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:৫৪ পিএম
অ্যাডভোকেট কেসমত আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোক সভা

এড.কেসমত আলীর মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোক সভা। ছবি: ধ্রুব নিউজ

যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য কেসমত আলীর মৃত্যুতে বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে আইনজীবী সমিতি শোক সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।  

আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, সাবেক পিপি রফিকুল ইসলাম পিটু,  আবু বকর সিদ্দিকী, আব্দুল মজিদ, শরীফ নুর মো. আলী রেজা, মাহমুদা খানম, মিলন কুমার মিত্র, সোহেল শামীম, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ। সভা পরিচালনা করেন যুগ্ম সম্পাদক নুর আলম পান্নু।

সভায় বক্তরা মরহুম কেসমত আলীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোকসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান-১।

উল্লেখ, কেসমত আলী গত ১৩ মে বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)