Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে দুই সন্তানের মাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৮:১০ পিএম
স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে দুই সন্তানের মাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, যৌতুকের দাবিতে অত্যাচার, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি: ধ্রুব নিউজ

 

স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতন, যৌতুকের দাবিতে অত্যাচার, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে বিচার ও নিরাপত্তা দাবি করেছেন ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা নার্গিস আক্তার খালেদা। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে নার্গিস আক্তার খালেদা জানান, ২০০৭ সালে যশোর জেলার রামনগর ইউনিয়নের মোবারককাঠি গ্রামের বাসিন্দা বদিয়ার রহমানের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি। এর মধ্যে স্বাক্ষর জাল করে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাৎ, ঋণ নিয়ে আত্মগোপন এবং তার স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০১২ সালের মার্চ মাসে সন্তান জন্মের কয়েকদিন আগে তার শাশুড়ি ও ভাসুর ঢাকার বাসা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যান। এ ঘটনায় তিনি খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সংবাদ সম্মেলনে নার্গিস আক্তার আরও অভিযোগ করেন, ২০২১ সালে তার স্বামী প্রতারণার মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এছাড়া ২০২৪ সালে শ্বশুরবাড়িতে গিয়ে তিনি স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয় জানতে পারেন। এর প্রতিবাদ করলে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলেও দাবি করা হয়।

তার অভিযোগ, স্বামী বদিয়ার রহমান, শাশুড়ি সুফিয়া বেগম, ভাসুর মশিয়ার গাজী, ননদ সালমা ও সালমার স্বামী মোস্তফাসহ পরিবারের অন্য সদস্যরা তাকে মারধর করেন এবং সন্তানদের ছিনিয়ে নেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগী খালেদা আরও জানান, বাবার জমি বিক্রির প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে তিনি শ্বশুরের জমিতে একটি বসতবাড়ি নির্মাণ করেন। কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ চলতি বছরের ২৯ মার্চ তার স্বামী তাকে তালাক দিয়ে আত্মগোপন করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে ও তার সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেন ।

এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তবে আসামিরা জামিনে মুক্ত হয়ে তাকে ও তার সন্তানদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয় ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদার ছেলে খালেদ রহান আলিফ ও মেয়ে রুবাইয়া রহমান।

ধ্রুব/এস.আই   

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)