Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক; মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:৩৭ পিএম
যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক; মোটরসাইকেল জব্দ

যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: ধ্রুব নিউজ

যশোরে সাড়ে ৪ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। অভিযানে মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হলেন— সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী গ্রামের হবির রহমানের ছেলে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল গোয়ালদাহ মাঠপাড়া এলাকায় অবস্থান নেয় এবং বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করে। এসময় যশোরগামী একটি মোটরসাইকেল থামিয়ে চালক ইমরানকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)