নিজস্ব প্রতিবেদক
বেনাপোলে র্যাব-৬ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। ছবি: ধ্রুব নিউজ
যশোরের বেনাপোলে র্যাব-৬ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ২১৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী মিনহাজুল এবং ধান্যখোলা গ্রামের হায়দার আলীর ছেলে মাদক ব্যবসায়ী ইমরান হোসেন।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা গ্রামে যৌথ অভিযান চালায় র্যাব ও বিজিবি। অভিযানে ওই দুই ব্যক্তিকে আটক করার পর তাদের কাছ থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।