Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিনাইদহ পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ছাত্র নেতা তারেকুল ইসলাম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৭:৪৯ এ এম
ঝিনাইদহ পৌরসভায় এনসিপির মেয়র প্রার্থী ছাত্র নেতা তারেকুল ইসলাম

তারেকুল ইসলাম তারেক ছবি: ধ্রুব নিউজ

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই তালিকায় ঝিনাইদহ সদর পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা তারেকুল ইসলাম তারেক (তারেক রেজা)। মঙ্গলবার (১২ মে) এনসিপির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

ঝিনাইদহের স্থানীয় সন্তান তারেকুল ইসলামের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করেন, তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক পরিবর্তনের লক্ষ্যে তারেকুল ইসলামকে ঝিনাইদহ সদরের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি এবার তরুণ এবং রাজপথের সক্রিয় নেতৃত্বকে নির্বাচনে প্রাধান্য দিচ্ছে। তারেকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই সাংগঠনিক সক্রিয়তা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে বিবেচনা করেই ঝিনাইদহ সদর পৌরসভার জন্য তাকে বেছে নিয়েছে দলটির হাইকমান্ড।

জাতীয় নাগরিক পার্টির একজন জ্যেষ্ঠ নেতা জানান, "আমরা বিশ্বাস করি, পরিবর্তনের জন্য নতুন এবং সৎ নেতৃত্বের বিকল্প নেই। তারেকুল ইসলামের মতো তরুণরা নির্বাচিত হলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।"

মনোনয়ন পাওয়ার পর প্রার্থী তারেকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সমর্থকদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচিত হলে ঝিনাইদহ পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)