Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০০ বোতল ফেনসিডিলের মামলায় নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৩:৪৬ পিএম
১০০ বোতল ফেনসিডিলের মামলায় নারীর যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত মামনি খাতুন ছবি: ধ্রুব নিউজ

ফেনসিডিল মামলায় যশোরের বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী মামনি খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মামনি খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।

বুধবার (১৩ মে, ২০২৬) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ আদালত) বিচারক মোসা. ফৌজিয়া হাফসা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বিজিবি সদস্যরা আসামি মামনি খাতুনের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে প্লাস্টিকের বস্তায় লুকানো ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষে বেনাপোল পোর্ট থানার এসআই সৈয়দ আলমগীর হোসেন আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত মামনি খাতুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)