Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৯:০২ পিএম
শার্শায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা পুলিশ জানায়, জিআর, সিআর, পাওনা জারি ও অর্থজারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর ২ নম্বর কলোনির আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)