Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি ছিনিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৮:৩৮ পিএম
টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি ছিনিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা

ছবি: প্রতীকী

বেসরকারি প্রতিষ্ঠান স্টেপ ওয়ান গ্রুপের টেলিকমিউনিকেশনের যন্ত্রপাতি ছিনিয়ে নেয়ার অভিযোগে অপরিচিত ইজিবাইক চালকসহ দুইজনের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার স্টেপ ওয়ান গ্রুপের টেলিকমিউনিকেশনের সুপারভাইজার ওমর ফারুক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে  সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।

মামলার অভিযোগে জানা গেছে, স্টেপ ওয়ান গ্রুপের যশোরের পালবাড়ির মোড়ের অফিসের সুপারভাইজার হিসাবে কর্মরত রয়েছেন ওমর ফারুক। গত ২ মে তিনি কোম্পানির টেলিকমিউনিকেশনের চার লাখ টাকার মালামাল নিয়ে ঢাকা থেকে যশোর আসেন। রাত সাড়ে আটটার দিকে ইজিবাইকযোগে মনিহার এলাকা থেকে পালবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা রোড বিসিএমসি কলেজের সামনে পৌছালে ইজিবাইকের অপর যাত্রী তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিলে চালক মালামালসহ ইজিবাইক নিয়ে দ্রুত নিয়ে চলে যান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে ইজিবাইক আটকাতে ব্যর্থ হন। তিনি বিষয়টি তার অফিসে জানান। পরে ওই এলাকার বিল্ডিং এ সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। কিন্তু কাউকে চিনতে পারেননি। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই  

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)