Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী সুব্রত বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:৩৭ পিএম
আপডেট : সোমবার, ১১ মে,২০২৬, ১০:৩৭ পিএম
মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী সুব্রত বিরুদ্ধে মামলা

যশোর আদালত ছবি: ফাইল

টিসিবি’র ডিলারের কাছে চাঁদাদাবি করে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী সুব্রত কুমার বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার শহরতলীর নীলগঞ্জ তাঁতীপাড়ার টিসিবি ডিলার রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি সুব্রত কুমার বিশ্বাস শহরের আরএনরোড নলডাঙ্গা রোডের সাধন চন্দ্র বিশ্বাসের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, রফিকুর ইসলাম দীর্ঘ বছর ধরে সুনামের সাথে টিসিবির ডিলার হিসেবে ব্যবসা করে আসছেন। গত ৮ মে দুপুরে আসামি সুব্রত নীলগঞ্জস্থ রফিকুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে যান। সুব্রত নিজেকে বিডি খবর অনলাইন প্রত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে টিসিবির পণ্য জনগণের মঝে বিক্রি না করে কালোবাজারে বিক্রির অভিযোগে করেন।

ব্যবসায়ী রফিকুল ইসলাম এর প্রতিবাদ করলে আসামি সুব্রত নানাভাবে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে সুব্রত তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামি সুব্রত অনলাইন বিডি খবরে সংবাদ প্রকাশ করবেন বলে হুমকি দেন। পরদিন রফিকুল ইসলাম বিডি খবরে যশোরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম আওয়ামীলীগ নিয়ন্ত্রণে শিরোনামে সংবাদ প্রকাশ করেন। যাতে মিথ্য তথ্য দিয়ে রফিকুল ইসলামকে হেয় করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেন।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)