ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক গৃহীত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ও প্রচার কার্যক্রম নিয়ে যশোরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বুধবার (১৩ মে) বেলা তিনটায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (অমিত্রাক্ষর) এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
জেলা তথ্য অফিস সূত্রে জানা গেছে, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচনী ইশতেহারের লক্ষ্যমাত্রা অর্জনে জেলা তথ্য অফিস কী কী প্রচার কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য স্থানীয় সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভাপতিত্ব করবেন যশোর জেলা সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম।
এ বিষয়ে সিনিয়র তথ্য অফিসার মো. রেজাউল করিম বলেন, "সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় আমরা জেলায় যে সকল প্রচারণা চালিয়েছি এবং মাঠ পর্যায়ে এর প্রভাব কতটুকু, তা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপনের জন্য এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সরকারের এই উন্নয়ন বার্তাগুলো জনগণের কাছে আরও জোরালোভাবে পৌঁছাবে।
জেলার কর্মরত সাংবাদিকদের উক্ত ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জেলা তথ্য কর্মকর্তা।
ধ্রুব/এস.আই