Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১২ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পর্নগ্রাফি আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৯:৩৩ পিএম
পর্নগ্রাফি আইনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

ছবি: প্রতীকী

অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে স্বামী আব্দুর রহমান জিমের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক নারী।  আসামি জিম  ঝিকরগাছার কাটাখালি রুপনগর গ্রামের আব্দুল হামিদের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।

মামলার অভিযোগ জানা গেছে, ২০২৪ সালের ২২ এপ্রিল পারিবারিকভাবে ওই নারীর সাথে জিমের বিয়ে হয়।  বিয়ের দুই বছরের মাথায় তিনি সন্তান সম্ভাবা হন। কিন্তু জিম জোর করে তার গর্ভের সন্তান নষ্ট করে দেন। এই নিয়ে জিমের সাথে মনোমালিন্য হলে তিনি আলাদা থাকেন এবং গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে জিম তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে জিম পূর্বেই নিজ মোবাইল ফোনে গোপনে ধারন করে রাখা স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি একটি ফেসবুক পেইজ খুলে তাতে ছড়িয়ে দেয়। এছাড়া গত ৪ মে ফোন দিয়ে তার সাথে বিয়ে বলবত না রাখলে আরও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয় । এরপর আসামী জিম  হোয়াটসঅ্যাপ, ইমো ও ম্যাসেঞ্জারে অশ্লীল  ছবিগুলো পাঠায়। ফলে সামাজিক ভাবে সম্মানহানি হওয়ায়  তিনি আদালতে এ মামলা করেছেন ।

ধ্রুব/এস.আই  

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)