ক্রীড়া ডেস্ক
পাঁচ সপ্তাহের বিরতি শেষে আবারও ট্র্যাকে ফিরছে ফর্মুলা ওয়ান ছবি: গেটি ইমেজ স্পোর্ট
পাঁচ সপ্তাহের বিরতি শেষে আবারও ট্র্যাকে ফিরছে ফর্মুলা ওয়ান। সিজনের প্রথম আমেরিকান রেস হিসেবে এবার গন্তব্য— রৌদ্রোজ্জ্বল মায়ামি। এটি চলতি মৌসুমের দ্বিতীয় 'স্প্রিন্ট উইকএন্ড'। এখন পর্যন্ত মার্সিডিজ রাজত্ব করলেও, নতুন টেকনিক্যাল রেগুলেশন বা নিয়মের পরিবর্তন গ্রিডের সমীকরণ বদলে দিতে পারে।
মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য মার্সিডিজ। অস্ট্রেলিয়ায় জর্জ রাসেল এবং চীন ও জাপানে টানা দুই জয় তুলে নিয়েছেন কিমি আন্তোনেল্লি। অন্যদিকে ফেরারির ঝুলিতে এসেছে তিনটি পোডিয়াম। জাপানে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যাকলারেন; অস্কার পিয়াস্ত্রি দ্বিতীয় এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ল্যান্ডো নরিস পঞ্চম স্থানে থেকে রেস শেষ করেছেন। তবে রেড বুল এবং অ্যাস্টন মার্টিনের জন্য সময়টা ভালো যাচ্ছে না, মায়ামিতে তারা ঘুরে দাঁড়াতে মরিয়া।
মায়ামি গ্র্যান্ড প্রিক্সের সময়সূচী (বাংলাদেশ সময়)
শুক্রবার, ১ মে - অনুশীলন (প্র্যাকটিস ওয়ান): রাত ১০:০০ - ১১:৩০
স্প্রিন্ট কোয়ালিফাইং: রাত ২:৩০ (শনিবার দিবাগত রাত)
শনিবার, ২ মে - স্প্রিন্ট রেস: রাত ১০:০০ - ১১:০০
মূল কোয়ালিফাইং: রাত ২:০০ (রোববার দিবাগত রাত)
রবিবার, ৩ মে - মায়ামি গ্র্যান্ড প্রিক্স (মূল রেস): রাত ২:০০ (সোমবার দিবাগত রাত)
সাধারণত অনুশীলনের জন্য এক ঘণ্টা সময় দেওয়া হলেও এবার এফআইএ তা বাড়িয়ে ৯০ মিনিট করেছে। দীর্ঘ বিরতি, নতুন টেকনিক্যাল নিয়ম কার্যকর হওয়া এবং স্প্রিন্ট উইকএন্ড- এই সবকিছুর সাথে মানিয়ে নিতেই দলগুলোকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।
সরাসরি দেখবেন যেভাবে
যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস এফওয়ানর এবং চ্যানেল ৪ (হাইলাইটস)।
যুক্তরাষ্ট্র: অ্যাপল টিভি-র নতুন এফওয়ান চ্যানেলে সরাসরি দেখা যাবে।
ভারত ও বাংলাদেশ: সাধারণত ফ্যানকোড অ্যাপ বা এফওয়ান টিভি প্রো -তে রেসগুলো সরাসরি উপভোগ করা যায়।
প্রেডিকশন্সঃ
মায়ামির ট্র্যাকে মার্সিডিজের আধিপত্য বজায় থাকবে নাকি নতুন নিয়মের সুযোগ নিয়ে রেড বুল বা ফেরারি কামব্যাক করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ম্যাকলারেনের পিয়াস্ত্রি এবং নরিস যে কোনো মুহূর্তে চমক দেখাতে প্রস্তুত!