Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে প্লাস্টিক ও কেমিক্যাল কারখানায় নকল পণ্য উৎপাদন র‍্যাবের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:১৭ পিএম
যশোরে প্লাস্টিক ও কেমিক্যাল কারখানায় নকল পণ্য উৎপাদন র‍্যাবের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

প্লাস্টিক পণ্যের আড়ালে নকল সামগ্রী উৎপাদন ও বিপণনের অপরাধে দণ।ড প্রাপ্ত দুই কারখানা মালিক ছবি: ধ্রুব নিউজ


যশোরে র‌্যাব অভিযানে প্লাস্টিক পণ্যের আড়ালে নকল সামগ্রী উৎপাদন ও বিপণনের অপরাধে ২টি কারখানা মালিককে কারাদণ্ড ও দেড়লাখ টাকা জরিমানা করা হয়। যশোরের  উপশহর পার্ক সংলগ্ন হিরা প্লাস্টিক ও আরএসওয়াই কেমিক্যাল কারখানায় অভিযান চালিয়ে কারখানার দুই মালিককে  কারাদণ্ড দেয়াসহ  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় দুই কারখানার বিভিন্ন  কাঁচামাল। বুধবার পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  র‍্যাব-৬ যশোরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপশহর পার্ক এলাকার হীরা প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে কারখানাটিতে প্লাস্টিক পণ্যের আড়ালে নকল টয়লেট ক্লিনার, টাইলস পলিশ, হ্যান্ডওয়াশ, গ্লাস ক্লিনার ও সাহা সুপার ভিম বার সাবান তৈরির প্রমাণ পায়।
এ অপরাধে কারখানা মালিক আব্দুল বারীকে আদালতের মাধ্যমে ১লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অপরদিকে, একইভাবে নানা অসঙ্গতির কারণে আরএসওয়াই কেমিক্যাল কারখানার মালিক রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স। আরও উপস্থিত ছিলেন বিএসটিআই ও পুলিশ সদস্যরা।


ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)