Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাহাদুরপুরে দুই নারীকে জখমের অভিযোগে আটক শামীম জেল-হাজতে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৯:২৪ পিএম
বাহাদুরপুরে দুই নারীকে জখমের অভিযোগে আটক শামীম জেল-হাজতে

বাহাদুরপুরে দুই নারীকে জখমের অভিযোগে আটক শামীম। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার বাহাদুরপুরে দুই নারীকে মারপিটের ঘটনায় শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শামীম সদরের লেবুতলা গ্রামের বাহা উদ্দিনের ছেলে ও বাহাদুরপুর গ্রামের বুলবুলের বাগানবাড়ির কেয়ারটেকার। এ ঘটনায় বাহাদুরপুর কর্মকারপাড়ার সুকুমার মজুমদার বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, শামীম হোসেন বিভিন্ন সময়ে তিনি বাহাদুরপুর গ্রামের কর্মকারপাড়ার হিন্দুদের হুমকি-ধমকি দিতেন। রোববার বেলা তিনটার দিকে শামীম দা ও লাঠি নিয়ে আকষ্মিকভাবে সুকুমার মজুমদারের বাড়িতে গিয়ে তার স্ত্রী কামনা রানীর কুপিয়ে জখম করে। প্রতিবেশী বেবী মজুমদার ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে জখম করে শামীম। গুরুতর আহত দুই নারীকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই রাতে পুলিশ উপশহর বস্তি এলাকা থেকে শামীমকে আটক করে। 

এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আটকের পর সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)