Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ জেট ফুয়েলের তীব্র ঘাটতি

জার্মান কোম্পানি লুফথানসা’র অক্টোবর পর্যন্ত স্বল্প দূরত্বের ২০ হাজার ফ্লাইট বাতিল

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:১৭ পিএম
জার্মান কোম্পানি লুফথানসা’র অক্টোবর পর্যন্ত স্বল্প দূরত্বের ২০ হাজার ফ্লাইট বাতিল

গত ১৩ এপ্রিল মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় লুফথানসার বিমানগুলোকে। ছবি: এএফপি

জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং ইউরোপে সম্ভাব্য সংকটের কারণে আগামী অক্টোবর মাস পর্যন্ত স্বল্প দূরত্বের ২০ হাজার ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে জার্মানির লুফথানসা গ্রুপ।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইউরোপজুড়ে জেট ফুয়েলের তীব্র ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

লুফথানসা গতকাল জানিয়েছে, গত সোমবার থেকেই দৈনিক ১২০টি ফ্লাইট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে, যা প্রাথমিকভাবে মে মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।

লুফথানসা এয়ারলাইনস ছাড়াও এই গ্রুপের অধীনে থাকা সুইস এয়ার, অস্ট্রিয়ান এয়ারলাইনস এবং অন্যান্য ক্যারিয়ারের ফ্লাইটও এই বাতিলের তালিকায় রয়েছে।

কোম্পানিটি মনে করছে, ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৪০ হাজার টন জ্বালানি সাশ্রয় হবে।

বিশ্বজুড়ে এয়ারলাইনসগুলো বর্তমানে তাদের ফ্লাইট সূচি নতুন করে সাজাচ্ছে। জ্বালানির দাম কম থাকাকালীন যেসব রুটে ফ্লাইট পরিচালনা লাভজনক ছিল, যুদ্ধের কারণে জেট ফুয়েলের গড় দাম দ্বিগুণ হওয়ায় এখন সেগুলো লোকসানের মুখে পড়েছে।

উল্লেখ্য, ইউরোপ তাদের প্রয়োজনীয় জেট ফুয়েলের প্রায় ৭০ শতাংশই আমদানি করে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আগে এই আমদানির বড় অংশই আসত মধ্যপ্রাচ্য থেকে। এর ফলে আগামী সপ্তাহগুলোতে ইউরোপে জ্বালানি সংকটের পাশাপাশি রেশনিং ব্যবস্থা চালুরও সম্ভাবনা রয়েছে। সূত্র : সিএএন

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)