Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কাঁঠালের ভিতর নিষিদ্ধ উইনকোরেক্স সিরাপ !

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০৭:৫৯ পিএম
কাঁঠালের ভিতর নিষিদ্ধ উইনকোরেক্স সিরাপ !

কাঁঠালের  ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে  উইনকোরেক্স সিরাপ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। আটক আব্দুর রাজ্জাক চৌগাছা সিংহঝুলি গ্রামের মৃত ওমর আলী খার ছেলে। আজ ২২ এপ্রিল চৌগাছা ফিলিং স্টেশন এর সামনে থেকে তাকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কের আহসান হাবিব জানান, আব্দুর রাজ্জাক নামে ওই ব্যক্তি কাঁঠালের মধ্যে বিশেষ কায়দায় ৪০ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ লুকিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

গোপন সূত্রে  সংবাদ পেয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে চৌগাছা ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আব্দুর রাজ্জাককে আটক করা হয় । আব্দুর রাজ্জাক ওই কাঁঠাল নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে ওই কাঁঠাল ভেঙে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সপর্দ করা হয়েছে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)