চাকুসহ চাকুসহ আটক যুবক জীবন গাজী। ছবি: ধ্রুব নিউজ
যশোরের চাঁচড়া মোড় থেকে চাকুসহ জীবন গাজী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জীবন চাঁচড়া রায়পাড়ার জিহাদ গাজীর ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, রোববার দুপুরে চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে জীবন গাজীকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি কালে পকেট থেকে একটি চাকু উদ্ধার করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ধ্রুব/এস.আই