নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে কল দিয়ে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। প্রতারকচক্রটি ৩/৪টি মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা দাবি করেছে । এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের মিডিয়া সেলে তথ্যটি প্রচার করা হয়েছে।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার (১ মার্চ) যশোরের ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ফোন দিচ্ছে প্রতারক চক্রটি। তারা নিজেদের প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে বিশেষ প্রয়োজনে টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলছে। প্রতারক চক্রের কথা শুনে সন্দেহ হওয়ায় বেশ কয়েকজন ভুক্তভোগী জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে কথা বলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছেন।
উল্লিখিত নম্বর থেকে ০১৬২১ ৮৩৯৩২৯, ০১৭৮২ ৬৩৮৯৭৮ এবং ০১৭৬৪ ৮৭৬১৩৭ ফোন করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের মিডিয়া সেলে তথ্যটি প্রচার করা হয়েছে।
ধ্রুব/এস.আই