নিজস্ব প্রতিবেদক
ঝিকরগাছার গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, বেনাপোল পোর্টের ছোট আঁচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম ও ঝিকরগাছার কৃষ্ণনগর গাজী পাড়ার শামসুর রহমানের ছেলে মিলন বাদশা।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় সেখান থেকে উল্লিখিত দুই জনকে ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ আটক করেন। আটক দুই জনকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ধ্রুব/এস.আই