Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় বৃদ্ধকে পিটিয়ে পা ভাঙল প্রতিপক্ষ

নিজস্ব সংবাদদাতা নিজস্ব সংবাদদাতা
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ,২০২৬, ০৯:০৩ পিএম
শার্শায় বৃদ্ধকে পিটিয়ে পা ভাঙল প্রতিপক্ষ

আহত বৃদ্ধ নুর ইসলাম। ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।

 গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা  বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ) দুপুর ১টায় শার্শা উপজেলার বড় নিজামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নুর ইসলাম (৭০), পিতা মৃত হাজী শামসুল হক বড় নিজামপুর গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মুক্ত (৫০) ও রফিকুল ইসলাম (৭৩) বাড়িতে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে নুর ইসলামকে এলোপাতাড়ি মারধর করেন।  এতে তার বাম পায়ের হাড় ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ধ্রুব/এস.আই    

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)