Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে চলন্ত বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৬:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৮:২২ পিএম
যশোরে চলন্ত বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

যশোর-নড়াইল রোডে বাসে আগুন ছবি: ধ্রুব নিউজ

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসটিতে থাকা অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর শহরের মণিহার এলাকা থেকে ‘নড়াইল স্টার এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পথিমধ্যে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দে বাসটি থেমে যায়। চালক ও সহকারীর সহায়তায় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান  জানান, বাসটি যাত্রা শুরুর আগেই চালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি মালিকপক্ষকে জানিয়েছিলেন। এরপরও মালিকদের চাপের মুখে বাসটি রওনা দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)