Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যৌতুক দিতে না পারায় স্বামীর মারপিটের অভিযেগে স্ত্রী’র মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ মার্চ,২০২৬, ০৯:৩৬ পিএম
যৌতুক দিতে না পারায় স্বামীর মারপিটের অভিযেগে স্ত্রী’র মামলা

ছবি: প্রতীকী

যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে মারপিটের অভিযেগে স্বামী শেখ মোহাম্মদ ইমরানের বিরুদ্ধে যশোরে আদালতে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর শহরের বারান্দীপাড়া বটতলা এলাকার শাবনাজ আক্তার লোপা বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার পাল অভিযোগ আমলে নিয়ে আসামিকে সমন জারির আদেশ দিয়েছেন। আসামি ইমরান একই এলাকার মৃত শেখ মোহাম্মদ সেলিমের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৭ সালের ১৫ এপ্রিল আসামি ইমরান পারিবারিকভাবে একই এলাকার লোপাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুটি মেয়ে সন্তানের জন্ম নেয়। এরইমধ্যে আসামি শেখ ইমরান অনলাইনে জুয়া আসক্ত হয়ে পড়েন। জুয়া খেলতে খেলতে ইমনার অনেকের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধে করতে না পেরে শ্বশুর বাড়ি থেকে ৭ লাখ টাকা এনে দেয়ার জন্য স্ত্রী লোপাকে শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করেন। গত ২১ মার্চ বিকেলে যৌতুকের টাকা এনে দিতে না পারায় লোপাকে দুই মেয়েসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন তার স্বামী। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)