Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্রহ্মপুত্রে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ নিহত ৪

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ২১ মার্চ,২০২৬, ০৮:২০ পিএম
ব্রহ্মপুত্রে ভাসমান সেতু উল্টে ভাই-বোনসহ নিহত ৪

মানুষের ভারে সেতুটি উল্টে মাঝখানে ভেঙে যায় বলে জানায় জামালপুর ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু ঈদে ঘুরতে আসা মানুষের ভারে উল্টে গেলে পানিতে ডুবে ভাই-বোনসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে নদীতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম।

নিহতরা হলেন- উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা (১২) ও ছেলে আব্দুল মোতালেব (৬) এবং একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), গামারিয়া এলাকার আবির (১৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রহ্মপুত্র নদের উপর ড্রাম দিয়ে তৈরি ভাসমান সেতু দিয়ে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ। ঈদের দিন ঘুরতে বের হওয়া মানুষ সেতুর উপর ভিড় জমান।

বিকালে মানুষের ভারে সেতুটি উল্টে মাঝখান ভেঙে যায়। অধিকাংশ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে তল্লাশি চালিয়ে অজ্ঞান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ফায়ার সার্ভিসের রবিউল ইসলাম বলেন, অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করা হয়; যাদের মধ্যে চারজন নিহত হয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)