Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঈদের নামাজে প্রস্তুত যশোর: জেলায় প্রায় এক হাজার ঈদগাহে হবে জামাত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ,২০২৬, ০৯:২২ এ এম
ঈদের নামাজে প্রস্তুত যশোর: জেলায় প্রায় এক হাজার ঈদগাহে হবে জামাত

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ছবি: ধ্রুব নিউজ

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে যশোরের আকাশ-বাতাসে এখন উৎসবের আমেজ। জেলার প্রধান ঈদ জামাত আয়োজনের কেন্দ্রবিন্দু যশোর কেন্দ্রীয় ঈদগাহসহ জেলাজুড়ে প্রায় এক হাজার ঈদগাহে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।

যশোর পৌরসভার ব্যবস্থাপনায় শহরের কেন্দ্রীয় ঈদগাহে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়। ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম।

দ্বিতীয় জামাত সকাল ৯টায়। ইমামতি করবেন জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি ইলিয়াস।

পৌরসভা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ঈদগাহে একসাথে প্রায় ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সে লক্ষ্যেই প্যান্ডেল ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে।

ঈদের দিন রোদ বা বৃষ্টি—যেকোনো পরিস্থিতিতে মুসল্লিদের দুর্ভোগ লাঘবে বিশেষ ব্যবস্থা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। যশোর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা—এই দুটি বড় উৎসবে জনগণের যেন আবহাওয়াগত কোনো সমস্যা পোহাতে না হয়, সেজন্য আমরা পুরো মাঠটি ত্রিপল এবং সামিয়ানা দিয়ে প্যান্ডেল করে দিই। এবারও আমরা মুসল্লিদের জন্য একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর।

শহরের পাশাপাশি গ্রামীণ জনপদেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রমতে, পুরো যশোর জেলাজুড়ে ছোট-বড় প্রায় এক হাজার ঈদগাহ ময়দান এখন নামাজের জন্য প্রস্তুত। এর মধ্যে ৯৩টি স্থানে বড় পরিসরে জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি ঈদগাহে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)