Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আরও ৭০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৮ মার্চ,২০২৬, ০৮:০৭ পিএম
যশোরে আরও ৭০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার

যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। ছবি: ধ্রুব নিউজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরের অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। বুধবার (১৮ মার্চ ২০২৬) শহরের ৬ নম্বর ওয়ার্ডের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক তানভীর হায়দার তমাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি এবং আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন।

এছাড়াও উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, ইকবাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা।

এর আগে যশোর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ৫১টি, ৪ নম্বর ওয়ার্ডে ৫০টি ও বিরামপুরে ৫০টি পরিবারের মাঝেও ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করে আল মামুন ফাউন্ডেশন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)