বেনাপোল প্রতিনিধি
শার্শা উপজেলার সাতটি ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করেন মাওলানা আজীজুর রহমান ছবি: ধ্রুব নিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের শার্শা উপজেলার সাতটি ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন শাড়ি বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দল-মত নির্বিশেষে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলার গোগা, কায়বা, বাগআঁচড়া, শার্শা, নিজামপুর, লক্ষণপুর ও ডিহি ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের হাতে এই শাড়ি তুলে দেওয়া হয়। ঈদের আগে নতুন পোশাক পেয়ে এসব মানুষের মাঝে আনন্দ ও স্বস্তি দেখা গেছে।
শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের বিত্তবানদেরও তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়রা জানান, প্রতিবছর ঈদের আগে এ ধরনের সহায়তা দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে বড় ভূমিকা রাখে।