Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি থাকছে না : শিক্ষামন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ১০:৩৯ পিএম
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি থাকছে না : শিক্ষামন্ত্রী

আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সরকারি-বেসরকারি সব স্কুলের জন্য এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
আগামী বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে বলেও জানান তিনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্লাস ওয়ানে মেধা যাচাই করার প্রশ্ন আসে না।’

এই সিদ্ধান্তের ফলে আবার কোচিং বাণিজ্য শুরু হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি তা নাকচ করে দেন। এহছানুল হক মিলন বলেন, ‘আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না। প্রাথমিক পর্যায়ে আমরা তাদের পরীক্ষা নেব।’ এই সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের নানা বিষয়ে নেয়া সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)