Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঢাবিতে ওবায়দুল ইসলাম ও ইউজিসিতে মামুন আহমেদ; আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০৮:৫৮ পিএম
ঢাবিতে ওবায়দুল ইসলাম ও ইউজিসিতে মামুন আহমেদ; আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ ৭টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল করেছে সরকার ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ ৭টি স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল করেছে সরকার। আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন নতুন এই নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য ও ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে আজই শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নিকট অব্যাহতিপত্র জমা দিয়েছিলেন ঢাবির বিদায়ী উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়া নিয়াজ আহমদ খান পুনরায় তার মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

একই সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের ঘোষণা দেন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়: উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক মো. আল ফোরকান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নতুন উপাচার্য হচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দীন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি): উপাচার্য হচ্ছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়: উপাচার্য হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান সহ-উপাচার্য অধ্যাপক মো. নুরুল ইসলাম।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট): উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক মো. মাসউদ।
শিক্ষামন্ত্রী জানান, এই নিয়োগের বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)