Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াতে ইসলামীর সঙ্গে পল কাপুরের সৌজন্য বৈঠক

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ মার্চ,২০২৬, ১২:৪৮ পিএম
জামায়াতে ইসলামীর সঙ্গে পল কাপুরের সৌজন্য বৈঠক

জামায়াতে ইসলামীর সঙ্গে পল কাপুরের সৌজন্য বৈঠক ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপির নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি, বাংলাদেশ জায়ামাতে ইসলামীর ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্ট ইফতেখার আহমেদ চৌধুরী এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)