Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা

মনিরামপুর প্রতিনিধি মনিরামপুর প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৬:৪২ পিএম
আপডেট : বুধবার, ৪ মার্চ,২০২৬, ০৮:০৮ পিএম
মনিরামপুরে জামায়াতের ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা

মনোহরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে স্থানীয় একটি ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব গাজী এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার টেকসই উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা লিয়াকত আলী এবং উপজেলা সেক্রেটারি খলিলুর রহমান। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)