Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ ত্রয়োদশ জাতীয় নির্বাচন

কারচুপির অভিযোগ তুলে বিএনপি-জামায়াত প্রার্থীর মামলা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩ মার্চ,২০২৬, ১১:৩০ এ এম
কারচুপির অভিযোগ তুলে বিএনপি-জামায়াত প্রার্থীর মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিএনপির ময়মনসিংহ-১ আসনের প্রার্থী এবং নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩ লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনে জামায়াতের প্রার্থীরা হাইকোর্টে মামলা করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ সাইফুল ইসলাম, রংপুর-৪-এ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন হাইকোর্টে মামলা করেছেন।

রোববার (১ মার্চ) নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।

এর আগে তিন আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)