Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অর্পিত সম্পত্তি দখলের দায়ে একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৪:০৩ পিএম
অর্পিত সম্পত্তি দখলের দায়ে একজনের কারাদণ্ড

জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি অর্পিত সম্পত্তি দখলের দায়ে নড়াইলের হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন যশোরের একটি আদালত। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ পিপি মো. মহসীন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডিত আসামি হাবিবুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের মৃত রাঙ্গা মিয়া শেখের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি হাবিবুর রহমান জাল নথিপত্র তৈরি করে লোহাগড়া উপজেলার কুন্দসী মৌজার বিপুল পরিমাণ সরকারি অর্পিত সম্পত্তি নিজের ও তার পিতার নামে নামজারি করার অপচেষ্টা চালান। পরবর্তীকালে তদন্তে বেরিয়ে আসে, তিনি বালাম বইয়ের পাতা পরিবর্তন এবং ভ্যানিশিং কালি ব্যবহার করে মূল নথিপত্রে ঘষামাজা করার মাধ্যমে মালিকানা প্রমাণের চেষ্টা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এই জালিয়াতির সত্যতা প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ২৬ আগস্ট হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৪টি পৃথক ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করেন। এর মধ্যে ৪২০ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪৬৭ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪৬৮ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪৭১ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সবকটি ধারার সাজা একই সাথে কার্যকর হবে। তবে রায় ঘোষণার সময় আসামি হাবিবুর রহমান পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ প্রদান করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)