Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ফ্ল্যাটে বসে অনলাইন জুয়া: চক্রের ৬ সদস্যকে আটক করল ডিবি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:৫৬ পিএম
যশোরে ফ্ল্যাটে বসে অনলাইন জুয়া: চক্রের ৬ সদস্যকে আটক করল ডিবি

অনলাইন জুয়াচক্রের ৬ সদস্য আটক ছবি:

 যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অনলাইন জুয়াচক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ‘পপি কটেজ’ নামের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন— পিরোজপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (মনির শেখের ছেলে), জুয়াড়ি হাফিজ শিকদার, জুয়াড়ি হাফিজ শেখ, জুয়াড়ি হাসিব, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জুয়াড়ি তামিম এবং যশোরের অভয়নগরের জুয়াড়ি ফায়াদ আল সুমন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ওই ভবনে ঝটিকা অভিযান চালানো হয়। এসময় একটি ফ্ল্যাটে বসে অনলাইনে জুয়া পরিচালনা ও বাজি ধরার সময় ওই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। ডিবি সদস্যরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো পরীক্ষা করে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জুয়ার সাইটে সরাসরি সম্পৃক্ততা এবং বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের প্রমাণ পান।

এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)