Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে এক সপ্তাহের ব্যবধানে পায়ুপথে দুটি ইয়াবার চালান আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৫১ পিএম
যশোরে এক সপ্তাহের ব্যবধানে পায়ুপথে দুটি ইয়াবার চালান আটক

যশোরে এক সপ্তাহের ব্যবধানে পায়ুপথে দুটি ইয়াবার চালান আটক ছবি: ধ্রুব নিউজ

যশোর যশোরে মাদক পাচারের অভিনব ও ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে পায়ুপথকে বেছে নিচ্ছে পাচারকারীরা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে জেলায় পৃথক দুটি অভিযানে পায়ুপথে লুকিয়ে রাখা মোট ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বাঘারপাড়া উপজেলার করিমপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান আটক হন। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুজরা সওদাগর বাড়ির জানে আলমের ছেলে। ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে তল্লাশিকালে তাকে আটকের পর বিশেষ কৌশলে তার মলদ্বার থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজুর জানান, এই চালানটি যশোর শহরের রেলগেট এলাকার এক নারী মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

এর আগে গত রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে আটক করে র‌্যাব-৬। তিনি শার্শা উপজেলার গোরপাড়া কলোনিপাড়ার হোসেন আলীর ছেলে। র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদকে আটকের পর তার পায়ুপথে প্রায় ২ হাজার ২০০ পিস ইয়াবার সন্ধান মেলে। বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসকদের তত্ত্বাবধানে মাদকগুলো বের করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কঠোর নজরদারি এড়াতে পাচারকারীরা এখন শরীরের ভেতর মাদক বহন করছে, যা অত্যন্ত জীবনঘাতী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)