Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আ. লীগ নেতাদের বাড়িতে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:১৯ পিএম
যশোরে আ. লীগ নেতাদের বাড়িতে ককটেল নিক্ষেপ

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের পুরাতন কসবা এলাকায় আরও তিনটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ নভেম্বর) রাত সোয়া ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। হামলার লক্ষ্যবস্তু ছিল আওয়ামী লীগ নেতাদের বাড়ি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একই দিন জেলার ৯টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে।

পুরাতন কসবা ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভেঙে যায়। রাত ১২টার পর চার-পাঁচটি বিস্ফোরণ হয়। একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে সেখানে হামলার কোনো আলামত দেখা যায়নি।

এ ছাড়া ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলগুলো বাড়িতে না লেগে পাশের বাড়ির দেয়ালে লেগে বিস্ফোরিত হয়।

আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে সেগুলো বিস্ফোরিত হয়। পরে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।

এদিকে, রোববার রাত থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ককটেল নিক্ষেপের ঘটনা প্রচার করেন। সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার তথ্য প্রচার করা হলেও সরেজমিনে এসব ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্টে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, যশোর শহরের কয়েকটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছে পুলিশ। এ ছাড়া অন্য ঘটনাগুলোর বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)