Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসি পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন

বিশেষ প্রতিবেদক বিশেষ প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
এইচএসসি পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন

ছবি: সংগৃহীত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফলে মোট ১ হাজার ৯০৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫১৫ জন শিক্ষার্থী। আজ বিকেলে এই ফল ঘোষণা করা হয়।

বোর্ডের পুনর্নিরীক্ষণ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারী ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব খাতা যাচাই করে মোট ৪ হাজার ৮১০টি নম্বরে পরিবর্তন এসেছে এবং ১ হাজার ৯০৯ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেইল থেকে পাস করেছেন মোট ৫৫৫ জন। এর মধ্যে ফেইল থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন, এ পেয়েছেন ৩ জন, এ মাইনাস পেয়েছেন ২ জন, বি পেয়েছেন ১৮৯ জন, সি পেয়েছেন ৭১ জন এবং ডি পেয়েছেন ৩৭০ জন।

এ ছাড়া গ্রেড উন্নতির ক্ষেত্রে এ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫০৭ জন, এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬ জন এবং বি থেকে জিপিএ-৫ পেয়েছেন ১ জন। অন্যদিকে ডি থেকে সি হয়েছেন ৫১ জন, সি থেকে এ হয়েছেন ১ জন, সি থেকে বি হয়েছেন ১২৪ জন, বি থেকে এ হয়েছেন ৩ জন, বি থেকে এ মাইনাস হয়েছেন ২৪৫ জন এবং এ মাইনাস থেকে এ হয়েছেন ৩৪৩ জন।

শিক্ষার্থীদের এই ফল পরিবর্তনের বিষয়ে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, অনেক ক্ষেত্রে খাতা মূল্যায়নে শিক্ষকদের কিছু গাফিলতি ছিল এবং তা যথাযথভাবে দেখা হয়নি। যার কারনে একটি বড় সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যারা  মূল্যায়নে গাফিলতি করেছে আগামীতে তাদের খাতা দেয়া হবে না, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)