Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অতিরক্তি মদ্যপানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ১০:২১ পিএম
অতিরক্তি মদ্যপানে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় অতিরিক্ত মদ্যপানে আশামিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত আশামিয়া ইসলামপুর গ্রামের মৃত লালটু মিয়ার পুত্র।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে মা সাজেদা বেগম তার পুত্র আশামিয়াকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দেব ঘোষ আশামিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, নিহত যুবকের মায়ের ভাষ্য অনুযায়ী— অতিরিক্ত মদ্যপান করার কারণে সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রথমে তাকে স্থানীয় নাভারণ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতালে নিয়ে আসার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)