Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় বাড়ির গ্রিল ও ঘরের তালা ভেঙে চার লাখ টাকার মালামাল চুরি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ৭ নভেম্বর,২০২৬, ০২:৫৫ পিএম
ঝিকরগাছায় বাড়ির গ্রিল ও ঘরের তালা ভেঙে চার লাখ টাকার মালামাল চুরি

ঝিকরগাছায় বাড়ির গ্রিল ও ঘরের তালা ভেঙে চার লাখ টাকার মালামাল চুরি ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজিরালী গ্রামে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির গ্রিল ও ঘরের একাধিক তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান শাড়িসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশিকুজ্জামান পলাশের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আশিকুজ্জামান পলাশ তার ৬৫ বছর বয়সী মা মোছা. সুফিয়া খাতুনকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে মাগুরা জেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে রাত আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা বাড়ির গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা এবং আলমারি, শোকেস ও ফাইল কেবিনেটের তালা ভেঙে নগদ দুই লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, একটি আংটি, একটি নাকফুল ও উন্নত মানের তিনটি শাড়ি নিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে থাকা সুফিয়া খাতুন বলেন, ফজরের আজানের সময় নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে পাশের ঘরে ঠকঠক শব্দ শুনতে পান। পরে ওই ঘরের দরজার সামনে গেলে কিছু বুঝে ওঠার আগেই এক ব্যক্তি ঘর থেকে বের হয়ে তাঁকে সজোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এরপর তালা ভাঙা গেট দিয়ে পালিয়ে যান। আবছা অন্ধকার থাকায় ওই ব্যক্তিকে চিনতে পারেননি তিনি।

এলাকাবাসীর অভিযোগ, গ্রামের কিছু লোক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বাইরের লোকজনের আনাগোনা ও অবস্থান বেড়েছে। তাঁদের দাবি, সম্প্রতি এলাকায় এ ধরনের অপরাধমূলক ঘটনা বাড়ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী আশিকুজ্জামান পলাশ বলেন, এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) তাপস। তিনি বলেন, ঘটনাস্থল থেকে চোরের ফেলে যাওয়া একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি হাতুড়ি, দুটি ভোমর ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)