Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৫:৩২ পিএম
বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ ইসলাম

গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলছেন নাহিদ ইসলাম ছবি: ইউএনবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি গণঅভ্যুত্থান এবং গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা করছে। বর্তমান সরকার সম্পূর্ণ গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে উল্লেখ করে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন, গায়ের জোরে অতীতে কেউ টিকতে পারেনি, বর্তমান সরকারও বেশিদিন টিকতে পারবে না। পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে অবশ্যই গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

​শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার পূর্বে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

​স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এনসিপির সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই মূলত তাদের এই ধারাবাহিক কর্মসূচি চলছে।

​দেশে অনৈক্য সৃষ্টির পেছনের কারিগরদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "৫ আগস্টের পর থেকে যারা দেশ বা সংস্কারের কথা না ভেবে কেবল নিজেদের চেয়ার ও ক্ষমতা দখলের রাজনীতিতে ব্যস্ত ছিল, তারাই মূলত জাতীয় অনৈক্য তৈরি করেছে। এখন যখন তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, কেবল তখনই ঐক্যের বুলি আওড়াচ্ছে।"

​ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনে বিএনপি গোপন সমঝোতা করছে এমন অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ছাত্র আন্দোলনের রক্তস্নাত পথ ধরেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করা হয়েছে, তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। অথচ এর বিপরীতে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি; বরং নির্বাচনের আগেও এবং বর্তমানেও আওয়ামী লীগকে পুনর্বাসনের সুনির্দিষ্ট চেষ্টা চালাচ্ছে এবং তাদের সঙ্গে একধরনের সমঝোতা বজায় রাখছে।

​ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "জিয়াউর রহমান অতীতে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ঐতিহাসিক ভুল করেছিলেন, তার চড়া মাশুল আজও বিএনপিকে দিতে হচ্ছে। তারেক রহমানকে টানা ১৬ বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাবাস করে চরম শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। এহেন ইতিহাস থেকেও যদি বিএনপি শিক্ষা গ্রহণ না করে, তবে তাদের ভবিষ্যতের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।"

​মতবিনিময় সভা শেষে তিনি গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় নির্বাচনকেন্দ্রিক কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)