Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৬ নভেম্বর,২০২৬, ০৫:৪৬ পিএম
শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

উদ্ধারকৃত দেশীয় ওয়ান শুটার অস্ত্র ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি পালিয়ে যায়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হকের নেতৃত্বে এসআই আশীষ সরকার, এসআই শেখ আল আমিনসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। শিকারপুর আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানক্ষেতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শার্শা থানার ওসি মো. শামিনুল হক বলেন, শার্শায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধীদের কোনো স্থান হবে না। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ করে পালিয়ে থাকলেও শেষ রক্ষা হবে না। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)