যুক্তরাষ্ট্রভিত্তিক কাজের জন্য নাইট শিফটে 'কনটেন্ট পোস্টিং এক্সিকিউটিভ' পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কাইনেক্স আইটি (Skynex IT)। নির্ধারিত যোগ্যতায় শুধুমাত্র পুরুষ প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। ফ্রেশার বা নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২১শে আগস্ট,২০২৬
পদের নাম ও সংখ্যা
- পদের নাম: কনটেন্ট পোস্টিং এক্সিকিউটিভ (USA Based - Night Shift)
- পদসংখ্যা: ৩৫
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) বা এইচএসসি (HSC) পাস।
- বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।
- লিঙ্গ: শুধুমাত্র পুরুষ।
- অন্যান্য দক্ষতা: বাংলা ও ইংরেজিতে দ্রুত ও নির্ভুল টাইপিং দক্ষতা। এর পাশাপাশি ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, কনটেন্ট ম্যানেজমেন্ট ও সোশ্যাল মিডিয়া পরিচালনায় প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
কাজের দায়িত্ব ও বিবরণ
- প্রতিষ্ঠানের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ে কনটেন্ট প্রকাশ ও শিডিউল করা।
- কনটেন্ট ক্যালেন্ডার অনুযায়ী সঠিক সময়ে ক্যাপশন, হেডলাইন, হ্যাশট্যাগ, ছবি, ভিডিও এবং লিঙ্ক যুক্ত করে পোস্ট করা।
পোস্ট প্রকাশের আগে বানান, তথ্য, ছবি, ভিডিও, মূল্য ও যোগাযোগের ঠিকানা ভালোভাবে যাচাই করা।
- পোস্টের রিচ, কমেন্ট ও এনগেজমেন্ট পর্যবেক্ষণ করা এবং কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকলে তা সংশ্লিষ্ট বিভাগকে জানানো।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
- বেতন: আলোচনা সাপেক্ষে।
- কর্মঘণ্টা ও নাইট শিফট সুবিধা: রাতে হালকা খাবারের ব্যবস্থা থাকবে।
- বোনাস ও ওভারটাইম: ওভারটাইম অ্যালাউন্স, পারফর্ম্যান্স বোনাস এবং বছরে ২টি উৎসব বোনাস।
- বেতন বৃদ্ধি: বার্ষিক স্যালারি রিভিউ।
- ছুটি ও সুবিধা: সপ্তাহে ১ দিন ছুটি। ১৪ দিন অসুস্থতাজনিত ছুটি এবং ১০ দিন সাধারণ ছুটি।
- কেউ ছুটি না কাটালে অব্যবহৃত ছুটির বিপরীতে সমপরিমাণ অর্থ প্রদান করা হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
- চাকরির ধরন: ফুল টাইম (ইন-অফিস)।
- কর্মস্থল: টঙ্গী, গাজীপুর।
সরাসরি 'ওয়াক-ইন ইন্টারভিউ' (Walk-in Interview)-এর মাধ্যমে নির্বাচন করা হবে।
আবেদনের লিংক