চাকরি ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাইমএশিয়া ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্রি অফিসে ‘অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ০৬ জুলাই ২০২৬
পদের নাম ও বিভাগ
পদের নাম: অফিসার
বিভাগ: রেজিস্ট্রি অফিস (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এইচআর, মেডিকেল অফিস, অ্যাডমিশন এবং ইন্টারনাল অডিট বিভাগেও নিয়োগ দেওয়া হবে)
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
বেতন: বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী।
ছুটি: অ্যাডমিশন এবং মেডিকেল অফিসের জন্য সপ্তাহে ১ দিন ছুটি এবং অন্যান্য সকল অফিস ও বিভাগের জন্য সপ্তাহে ২ দিন ছুটি।
কাজের ধরন: ফুল-টাইম (অফিস ভিত্তিক)।
কর্মস্থল: ঢাকা (বনানী)।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ইমেলের মাধ্যমে অথবা সরাসরি ডাকযোগে/কুরিয়ারে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), কভার লেটার, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ১ কপি জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি পাঠাতে হবে।