Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ১২:৩৭ পিএম
আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে যশোরে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ছবি: ধ্রুব নিউজ

‘শিশুদের বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে যশোরে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক অনিতা মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।

আলোচনা সভায় শিশুদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুদ্রানী দে, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জারিফা নুর জাহান এবং পুরাতন কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা মোস্তফা।

বক্তারা কন্যা শিশুদের সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)