Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় গ্রাম পুলিশকে ওসির কড়া বার্তা, মাদক-চোরাচালানে জড়ালে ছাড় নয়

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০৪:৪৯ পিএম
শার্শায় গ্রাম পুলিশকে ওসির কড়া বার্তা, মাদক-চোরাচালানে জড়ালে ছাড় নয়

ছবি: ধ্রুব নিউজ

সীমান্তবর্তী যশোরের শার্শা উপজেলায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক। অপরাধের আগাম তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং মাদক ও চোরাচালানের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) শার্শা থানা চত্বরে সাপ্তাহিক রোলকল ও বিশেষ ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্যদের এসব নির্দেশনা দেওয়া হয়। ব্রিফিংয়ে ওসি মো. শামিনুল হক বলেন, গ্রাম পুলিশ স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় একটি এলাকার অপরাধ ও সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তারা আগেই জানতে পারেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ।

ওসি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোনো মাদক কারবারি বা চোরাকারবারির সঙ্গে গ্রাম পুলিশের কারও যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, পারিবারিক সহিংসতা, সন্দেহজনক ব্যক্তির চলাচল কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়।

রাতে নিজ নিজ এলাকায় নিয়মিত পাহারা জোরদার এবং পুলিশের টহল দলকে সহযোগিতা করতেও বলা হয়। পাশাপাশি কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের উর্ধ্বে থেকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা পুলিশের নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের আশ্বাস দেন।

সীমান্তবর্তী শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে গ্রাম পুলিশকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)