Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ৭ অক্টোবর,২০২৬, ০২:৫৬ পিএম
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান: আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৪

ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি এবং এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সদস্য ও পশু হাসপাতালপাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে মো. শেখ ইসমাইল (৫০) এবং কুশনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কামারকুন্ডু পূর্বপাড়ার মংলা মালের ছেলে সাব্দার মাল (৫৫) রয়েছেন। তারা দুজনেই কোটচাঁদপুর থানায় গত ২১ সেপ্টেম্বর দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার (জিআর নং-১১৮/২৬) এজাহারনামীয় আসামি।

অন্যান্য অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তালসার গ্রামের খলিলুর রহমানের ছেলে ইউসুফ আলীকে (২৭) গ্রেফতার করা হয়। গত ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলাটি দায়ের হয়েছিল। এছাড়া ফাজিলপুর গ্রামের মৃত সুবল কুমার পালের ছেলে উজ্জ্বল কুমার পালকে একটি সিআর মামলায় (নং ৭৫৯/২৪) এক বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)