নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর জেলা পুলিশ থেকে বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী সদস্যরা এতে অংশ নেন।
পরীক্ষায় প্রধান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি পরীক্ষার্থীদের প্যারেড, সাক্ষাৎকার এবং অস্ত্র খোলা-জোড়া পরীক্ষা গ্রহণ করেন।
এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য ও সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইন্সের আরআই (সশস্ত্র) পরিদর্শক মনিরুল ইসলামসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।