Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সংবাদ সম্মেলনে সন্তানের অন্যায়ের ফিরিস্তি তুলে ধরলেন পিতা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ৭ সেপ্টেম্বর,২০২৬, ০৩:১২ পিএম
সংবাদ সম্মেলনে সন্তানের অন্যায়ের ফিরিস্তি তুলে ধরলেন পিতা

ছবি: ধ্রুবি নিউজ

চৌগাছার ব্যবসায়ী ছেলে আতিকুর রহমান লেন্টুর করা সংবাদ সম্মেলনের বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন তার পিতা আব্দুস সবুর। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ছেলের বিরুদ্ধে পরিবারের অর্থ-সম্পদ আত্মসাৎ, জমি দখল, মিথ্যা মামলা ও সার কালোবাজারিসহ নানা চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে আব্দুস সবুর বলেন, আতিকুর রহমান তার পিতা, চাচা, ভাই-বোন ও চাচাতো ভাইদের যৌথ ব্যবসায়ী অর্থ-সম্পদ অবৈধভাবে ভোগদখল করছেন। এসব ন্যায্য সম্পদ ফেরত চাইলে উল্টো পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে এ ধরনের ১২টি মামলা চলমান রয়েছে এবং গ্রাস করা অর্থ-সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।

এছাড়া ছেলের বিরুদ্ধে সার কালোবাজারির সুনির্দিষ্ট অভিযোগ তুলে আব্দুস সবুর জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে তিন দফায় ৩৭, ২৭১ ও ১৫ বস্তা অবৈধ সার আটক করা হয়। এসব ঘটনায় তাকে অর্থদণ্ড দেওয়া হয় এবং সর্বশেষ অপরাধে তার সার ডিলারশিপ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আব্দুস সবুর আকুতি জানিয়ে বলেন, এসব অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে ও তার ছোট ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি তাকে শারীরিক মারধরের ঘটনায় আদালতে মামলাও গড়িয়েছে। সংবাদ সম্মেলনে তিনি পরিবারের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, সম্পদ ফেরত এবং নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আব্দুস সবুরের সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট ছেলে শফিকুল ইসলাম, ভাইপো তরিকুল ইসলাম, কাকোনা বেগম ও আজমির রহমান।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আতিকুর রহমান লেন্টু জানান, তার অসুস্থ পিতাকে ভুল বুঝিয়ে পরিবারের কিছু সদস্য প্রেসক্লাবে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছেন, যার কোনো বাস্তব ভিত্তি নেই।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)