Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনোনয়নপত্র জমা: প্রেসক্লাব যশোরের নির্বাচন ঘিরে জমে উঠেছে আমেজ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৭:০৮ পিএম
মনোনয়নপত্র জমা: প্রেসক্লাব যশোরের নির্বাচন ঘিরে জমে উঠেছে আমেজ

ছবি: ধ্রুব নিউজ

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) ক্লাবটির বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে সভাপতি পদ ঘিরে। শীর্ষ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং প্রবীণ সাংবাদিক, দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত। দুই অভিজ্ঞ সাংবাদিকের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।

সাধারণ সম্পাদক পদে দেখা যাচ্ছে ত্রিমুখী লড়াই। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এসব পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস. এম. সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

মনোনয়নপত্র জমা সম্পন্ন হওয়ায় প্রেসক্লাব প্রাঙ্গণে ভোটার ও সাংবাদিকদের মধ্যে শুরু হয়েছে নির্বাচনী নানা হিসেব-নিকাশ। প্রার্থীরাও ভোটারদের সঙ্গে জোরদার যোগাযোগ শুরু করেছেন। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) প্রেসক্লাব যশোরের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)